হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা দেব
বিনোদন ডেস্ক :
চলতি বছরে ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই প্রথম দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের প্রচারণার কাজে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন জনপ্রিয় অভিনেতা দেব। হঠাৎ মাঝ আকাশে হেলিকপ্টার টি দুর্ঘটনার কবলে পড়ে যায়, অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিনেতা দেব ও তার সঙ্গে থাকা টিম। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
এ ঘটনায় দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। কারোর প্রতি কোনও অভিযোগ নেই। পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে। মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্য।