চাহিদা ছাড়াই অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা হয়!
অতিথি নিউজ ডেস্ক :
দৈনন্দিন জীবনে চাহিদা আর প্রয়োজনের মধ্যে সমন্বয় করতে আমরা বেশির ভাগ সময়ই পারি না। এরকম অনেকেই আছেন প্রয়োজন নেই তারপরও সেই জিনিস কেনাকাটা করেন। একটা সময় দেখা যায় সেই টাকাগুলো নষ্ট হয়, সেগুলো আর ব্যবহার করা হয় না।
অনেকেই এখন অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করেন। ফেসবুক পেজ অথবা ইনস্ট্রাগ্রামে কোন কিছুর ছবি দেখলেই কিনতে ইচ্ছা করে বা শপিংমলে কোন আউটলেট এ ছাড় দেখলে কেনার আগ্রহ বাড়ে। জেনে নিন কীভাবে এসব কেনাকাটা থেকে এড়িয়ে চলবেন।
• মাসের শুরুতে বাজেট করে নিন
• কেনাকাটা করার আগে আপনার যা যা প্রয়োজন তার তালিকা করে নিন
• কার্ডে বিল দিলে সেভাবে মনেই হয় না, অনেক টাকা যে খরচ হয়ে যাচ্ছে
• নগদ টাকা দিয়ে কিছু কিনলে অনেক সময় মনে হয়, ইশ কত টাকা খরচ হচ্ছে...
• ছাড়ের লোভনীয় অফারের ফাঁদে পা দেবেন না একেবারেই
• ছাড়ের পণ্যের মান অনেক সময়ই ভালো হয় না
• আবার সাইজ না মিললেও বদলে নেওয়ার সুযোগ থাকে না
• এমনিতে হয়ত একটি জিনিস কিনতেন, ছাড় দেখে তিনটি কিনে ফেললেন, তাহলে এবার হিসাব করুন বাড়তি কত টাকা খরচ হচ্ছে।
• বিজ্ঞাপন দেখলেই এড়িয়ে যান।
আর সপ্তাহে অন্তত একবার ক্রেডিট কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন।