রাজশাহীতে অতিথি লিমিটেড এর এজেন্ট ট্রেনিং সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক ।। রাজশাহী ::
অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর উদ্যোগে গতকাল (১৭মে, শুক্রবার) শহরের পালকী কমিউনিটি সেন্টারে অতিথি ডট কম এর এজেন্টদের ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এজেন্ট ট্রেনিং প্রোগ্রামে মোট ১২০জন এজেন্ট উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রেনিং প্রদান করেন অতিথি লিমিটেড এর সিনিয়র মহাব্যবস্থাপক (মার্কেটিং) মোঃ সাইফুল ইসলাম সোহাগ ও সিনিয়র মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) মোঃ তাজুল ইসলাম।
ট্রেনিং প্রোগামে আরও উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) মোঃ আব্দুর রহিম ও সহকারী মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) মোঃ নাসির উদ্দিন।
ট্রেনিং শেষে প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।