বরিশাল অতিথি লিমিটেড এর আয়োজনে ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল ::
অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর উদ্যোগে গত (১৭মে, শুক্রবার) বরিশাল বিভাগে ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগের হাতেম আলী চৌমাথার হোটেল বরিশাল ইন এ ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি শুরু হয় শুক্রবার বিকেল ৪ টায় এবং শেষ হয় সন্ধ্যা ৭:৩০ মিনিটে। প্রোগ্রামে মোট ১৬০জন ইউজার উপস্থিত ছিলেন। প্রোগ্রাম সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিথি লিমিটেড এর এজিএম ট্রেনিং খলিলুর রহমান, তাছাড়া মূল প্রেজেন্টেশনের দায়িত্বে থাকেন সিনিয়র জিএম ট্রেনিং ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেন জিএম (পাবলিক রিলেশন) জনাব মনিরুজ্জামান।
এছাড়াও প্রোগ্রামে আরো অনেকেই উপস্থিত ছিলেন। প্রোগ্রামটি সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় । প্রোগ্রাম শেষে সবার জন্য ডিনারের ব্যবস্থা রাখা হয়।