উঠে দাড়ান, নয়তো পুরো শরীরটাই বসে যাবে

অতিথি নিউজ ডেস্ক :

যারা ডেস্ক জব করেন, অফিসে ঘণ্টার পর ঘণ্টা চেয়ারে বসে কাজ করতে গিয়ে নিজের শরীর এর ক্ষতি হচ্ছে। কিন্তু এভাবে দীর্ঘসময় বসে থেকে শরীরের অবস্থা খারাপ হচ্ছে দিনদিন। সে খেয়াল রাখছেন তো? দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করলে- শরীর এর কোমরের অংশে ব্যথা হতে পারে। হৃদরোগ, হাইপারটেনশন, ওবেসিটি, হজমের সমস্যা সঙ্গী হতে সময় নেবে না। তাহলে এসব সমস্যা থেকে বাঁচার উপায়- •    শরীরকে যেভাবেই হোক সচল রাখতে হবে •    পারলে হেঁটে অফিস যাতায়াত করুন •    চা-কফি খাওয়ার মতোই হাঁটার জন্যও বিরতি নিন •    শরীর ও মন ভালো থাকবে, কাজেও উৎসাহ পাবেন •    মোবাইল ফোনে কথা বলার সময়টা কাজে লাগান •    বসে কথা না বলে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে কথা বলুন •    অনেক সময়ই কাজের চাপে উঠে হাঁটার কথা খেয়াল থাকে না •    মোবাইলে ফোনে টাইম সেট করে নিন। নোটিফিকেশন পেলে তিন মিনিটের জন্য হলেও চেয়ার ছেড়ে উঠুন।  সারাদিনে বসে থাকার চেয়ে সচল থাকুন এভাবে। এই নিয়ম আজ শুরু করলে ১/২ মাস পর ফল পাবেন।