অতিথি লিমিটেড এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা : পর্ব-১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা ::

আজ (২৩মে, বৃহস্পতিবার) অতিথি লিমিটেড এর তালিকাভূক্ত প্রশিক্ষক হতে আগ্রহীদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।     রাজধানীর পুলিশ প্লাজায় অতিথি গ্রুপের নিজস্ব হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড। এতে নির্বাচিত ১৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ মিনহাজুল। স্বাগত বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর ১ম দিন ১ম সেশনে প্রশিক্ষক হিসেবে ‘ওভার ভিউ অব অতিথি’ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। ২য় সেশনে ‘স্কিল বিল্ড আপ অন প্রেজেন্টশন’ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন জনাব কাজী সাঈদ আহমেদ, সিনিয়র নিউজ প্রেজেন্টার, বাংলা টিভি এবং ৩য় সেশনে ‘ট্রেইনার্স কোয়ালিটি বিল্ড আপ ট্রেনিং’ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন মোঃ শাহীন আহমেদ, নির্বাহী পরিচালক, মাসলো বাংলাদেশ লিমিটেড। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সঞ্চলনা করেন লায়ন মোঃ খলিলুর রহমান, এজিএম (ট্রেনিং), অতিথি লিমিটেড এবং লায়ন মোঃ ইমরান হোসাইন আকাশ, ডিজিএম (ডিজিটাল মার্কেটিং), অতিথি লিমিটেড।