অতিথি লিমিটেড এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা : পর্ব-২ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা ::
গতকাল (২৪মে, শুক্রবার) অতিথি লিমিটেড এর তালিকাভূক্ত প্রশিক্ষক হতে আগ্রহীদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
রাজধানীর পুলিশ প্লাজায় অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের আয়োজনে ৩দিন ব্যাপী প্রেজেন্টার এন্ড ট্রেইনার্স ওয়ার্কশপ এর ২য় দিনের ট্রেনিং সেশনে আলোচনা করছেন প্রশিক্ষক জামিল উদ্দিন মিন্টু । এসময়ে আরো উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের ডিরেক্টর এডমিন ডা. সিরাজুল ইসলাম পিএইচডি, ডিরেক্টর নুর নবী মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীর জিএম,ডিজিএম,এজিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী দ্বিতীয় প্রশিক্ষণ কর্মসূচী সঞ্চলনা করেন লায়ন মোঃ খলিলুর রহমান, এজিএম (ট্রেনিং), অতিথি লিমিটেড এবং লায়ন মোঃ ইমরান হোসাইন আকাশ, ডিজিএম (ডিজিটাল মার্কেটিং), অতিথি লিমিটেড।