অতিথি লিমিটেড এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ পর্ব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা ::
আজ (২৫মে, শনিবার) অতিথি লিমিটেড এর তালিকাভূক্ত প্রশিক্ষক হতে আগ্রহীদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
রাজধানীর পুলিশ প্লাজায় অতিথি স্কীল ডেভেলপমেন্ট লিমিটেডের আয়োজনে ৩দিন ব্যাপী প্রেজেন্টার এন্ড ট্রেইনার্স ওয়ার্কশপ এর ৩য় দিনের ট্রেনিং সেশনে আলোচনা করছেন অতিথি লিমিটেডের ডিরেক্টর এডমিন লায়ন ড. সিরাজুল ইসলাম পিএইচডি। সিনিয়র জিএম ট্রেনিং ইঞ্জিয়ার বিশ্বজিৎ গুহ স্যার ও সিনিয়র জিএম ট্রেনিং সাইফুল ইসলাম সোহাগ স্যার, সিনিয়র জিএম অপারেশন লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীর জিএম, ডিজিএম, এজিএমসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
দিনব্যাপী তৃতীয় প্রশিক্ষণ কর্মসূচী সঞ্চলনা করেন লায়ন মোঃ ইমরান হোসাইন আকাশ, ডিজিএম (ডিজিটাল মার্কেটিং), অতিথি লিমিটেড।