যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে বাংলাদেশর সস্তি

স্পোর্টস ডেস্ক :

শেষ ম্যাচেও যুক্তরাষ্ট্রের শুরুটা হয়েছিল বেশ ভালোই। সাকিব আল হাসান প্রথম উইকেট তুলে নেওয়ার পরপরই ভেঙে পড়লো যুক্তরাষ্ট্র দল। আসলে ভেঙে দেওয়ার অবদান টা ছিল মোস্তাফিজুর রহমানের, তিনি একাই নিলেন ছয় উইকেট। অল্প রান তাড়া করতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দেন সৌম্য সরকার।  শনিবার রাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে স্রেফ ১০৪ রান করতে পারে যুক্তরাষ্ট্র। ওই রান তাড়া করতে নেমে ৫০ বল আগেই জয় পায় বাংলাদেশ। যদিও আগের দুই ম্যাচ জেতায় সিরিজ নিশ্চিত করেই এই ম্যাচে খেলতে নেমেছিল স্বাগতিকরা।