শাহরুখকে আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে
বিনোদন ডেস্ক :
ভারতের বিখ্যাত সুপারস্টার তারকা যাকে অধিকাংশ মানুষ চিনেন বলিউডের বাদশা শাহরুখ খান নামে। তিনি গত বুধবার (২২ মে) তীব্র তাবদাহের কারণে হিটস্ট্রোক করেন এবং শোনা যায় এর পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয় ।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মে) বিকেলেই আহমেদাবাদের কেডি হাসপাতাল থেকে ছাড়া পান । তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই গত চব্বিশ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় বয়ে গেছে! তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে ।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আহমেদাবাদ থেকে স্পেশাল চার্টার্ড বিমানে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যাচ্ছেন বাদশা। যেহেতু ডিহাইড্রেশন হয়ে বুধবার সকালে বিপত্তি ঘটেছিল, তাই কিং খানকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছেন চিকিৎসা।
এদিনই আবার বন্ধু জুহি চাওলা জানিয়েছেন, আগামী ২৬ মে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন বাদশা। তবে চিকিৎসকদের এমন সাবধান বাণীর পর আদৌ সেই ম্যাচে কিং খান নাইট শিবিরকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকতে পারবেন কিনা- সন্দেহ দেখা দিয়েছে।