বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় যেসব সতর্ক অবলম্বন করবেন

অতিথি নিউজ ডেস্ক :

শুরু হয়ে গেছে বৃষ্টিবাদল এর দিন। এ সময়ে অনেক বৃষ্টিপাত হয় । সাধারণত এপ্রিল থেকে অক্টোবর এই মাসগুলোতে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময়কালকে বর্ষাকালও বলা হয়ে থাকে। এ সময়ে বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় যেসব বিষয়গুলো খেয়াল না রাখলেই পড়তে হবে বিপদে-  •        বৃষ্টির দিনে বাইরে যাওয়ার জন্য উজ্জ্বল রঙের পোশাক পরুন। •        সুতির চেয়ে সিল্ক বা জর্জেটের পোশাক ব্যবহার করুন। কেননা এই পোশাক সহজেই শুকিয়ে যায়। •        বাইরে বেড় হওয়ার সময় অপরিহার্য উপাদান হচ্ছে ছাতা। দেশের সব শপিং সেন্টারেই ছাতা পাওয়া যায়। •        আজকাল উজ্জ্বল রঙের ছাতা পাওয়া যায় যেগুলো আকারে ছোট, দেখতে সুন্দর, বহন করাও সহজ।  •        বৃষ্টিতে রেইনকোট পরতে পারেন। রেইনকোট পরার অভ্যাস থাকলে যে কোনো পোশাকই পরতে পারবেন। •        জুতা বা স্যান্ডেল নির্বাচনে সতর্ক ও যত্নবান হোন। রাবারের স্যান্ডেল এসময়ের জন্য উপযোগী •       রেইনবুট ব্যবহার করতে পারেন। মেয়েরা বাইরে যাওয়ার সময় অবশ্যই উঁচু জুতা এড়িয়ে চলুন। নয়তো ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।  •        সাজগোজের ক্ষেত্রে ওয়াটার প্রুফ কসমেটিকস ব্যবহার করুন। ঘড়ির বেলায়ও একই কথা। •      সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ এবং প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য চামড়ার ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ফ্যাশনেবল ব্যাগ ব্যবহার করুন।