অতিথি নিউজ এর সম্পাদক ও প্রকাশকের জন্মদিন পালিত
অতিথি নিউজ ডেস্ক :
আজ (৬ জুন, বৃহস্পতিবার) অনলাইন নিউজ পোর্টাল অতিথি নিউজ এর সম্পাদক ও প্রকাশক লায়ন সাইফুল ইসলাম সোহেল এর জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে তার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।
জন্মদিন উদযাপনকালে উপস্থিত ছিলেন জনাব সোহেল এর সহধর্মিনী ও কোম্পানির শেয়ার হোল্ডার আফিয়া কনক, অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) ড. সিরাজুল ইসলামসহ কোম্পানির ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
দুপুর ১২টায় আলোচনার মধ্য দিয়ে শুরু হয়ে বেলা ৩টায় কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানশেষে অতিথি গ্রুপের সকল কর্মকর্ত-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।