সাকিব ও শান্তদের সেমির আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক :
গতকাল ভারতের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বিলীন হয়ে গেছে বাংলাদেশের। তবে সাকিব-শান্তদের মনে এখনও সেমিফাইনালের আশা বেঁচে আছে বলে জানায়।
কারণ অস্ট্রেলিয়াকে যখন আফগানিস্তান ২১ রানে হারায় তখন টাইগারদের সেমির আশা বাঁচিয়ে রাখে আফগানিস্তান দল।
সুপার এইটের ম্যাচে আজ অজিদের ২১ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানরা। মহাশক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আফগানদের প্রথম জয়। এই জয়ে নিজেদের পাশাপাশি গ্রুপের বাকি তিন দলের জন্যও সেমির লড়াই উন্মুক্ত করে দিয়েছে আফগানিস্তান। ফলে বড় দুই হারের পরও সমীকরণে টিকে রইলো বাংলাদেশ।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারাতে পারতো, তাহলে টানা দুই জয় পাওয়া ভারত সেমিতে উঠে যেতো। কিন্তু তা না হওয়ায়, ভারতকে এখন আরও ম্যাচের অপেক্ষায় থাকতে হবে। পরের ম্যাচে ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় আর আফগানিস্তানকে যদি বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ, সেমিতে যাওয়া সম্ভব নাজমুল হোসেন শান্তদেরও।
অন্যদিকে আফগানিস্তানকে শেষ চারে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায়, আর ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়; তাহলে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং অস্ট্রেলিয়াও ভারতের বিপক্ষে জয় পায়; তাহলেও রশিদ-নবিরা সেমিতে উঠতে পারেন। সে ক্ষেত্রে রানরেটের হিসাব আসবে। যেখানে অস্ট্রেলিয়া যদি ভারতকে ১ রানে হারায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে ৩৬ রানে।
আগামীকাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পরদিন আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।