অতিথি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অতিথি সিটি এন্ড রিসোর্ট উদ্বোধন

অতিথি নিউজ ডেস্ক :

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার ১০ম তলায় অতিথি সিটি এন্ড রিসোর্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৯ জুন, শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিঃ ডিআইজি (এন্টিটেরিরিজম ইউনিট) জনাব মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে অতিথি বক্তৃতা করছেন ঢাকা বিভাগের অতিঃ ডিআইজি (এন্টিটেরিরিজম ইউনিট) জনাব মোঃ মনিরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান ও অতিথি সিটি এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করছেন অতিথি গ্রুপের চেয়ারম্যান ও অতিথি সিটি এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের সাবেক সিইও এবং প্রাক্তন অতিরিক্ত সচিব লায়ন জাবেদ আহমেদ।  বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করছেন বাংলাদেশ টুরিজম বোর্ডের সাবেক সিইও জাবেদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. সিরাজুল ইসলাম।  সভাপতি হিসেবে বক্তৃতা করছেন অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. সিরাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।