বৃষ্টির দিনে ছাতা নাকি রেইনকোট?

লাইফস্টাইল ডেস্ক :

বর্ষার দিনে বৃষ্টি তে ছাতা ছাড়া নিস্তার নেই। তবে শুধু ছাতা নয়, রেইনকোটও ব্যবহার করেন অনেকেই। বর্ষায় ছাতা নাকি রেইনকোট কোনটি বেশি উপকারী, এ বিষয়ে অনেকেই মতোবিরোধ করে থাকেন । যদিও এ দুটি ব্যবহারই বৃষ্টির জন্য উপযোগী। অনেকেই ছাতা বহন করতে ঝামেলা মনে করেন বলে রেইনকোট সঙ্গে রাখেন। কারণ রেইনকোট ভাঁজ করে  ব্যাগের মধ্যে সহজেই রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক ছাতা নাকি রেইনকোট কোনটির ব্যবহার বেশি যুগোপযোগী- কভারেজঃ একটি রেইনকোট সাধারণত একটি ছাতার চেয়ে বেশি কভারেজ দেয়। শুধু উপরের শরীর নয়, পায়ের দিকটাও কাভার করে রেইনকোট। বৃষ্টিতে বেশি সুরক্ষা পেতে ভালো মানের রেইনকোট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সুবিধাঃ কিছু পরিস্থিতিতে ছাতা বহন করা বেশি সুবিধাজনক, এখন বাজারে ফোল্ডেবল অনেক ছাতা আছে। ফলে কম জায়গাতেই তা সঙ্গে বহন করা যায়। অন্যদিকে রেইনকোট সঙ্গে রাখা সব সময় সম্ভব নাও হতে পারে।