নতুন মডেলের বাইক বাজারে নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড সংস্থা
তথ্যপ্রযুক্তি ডেস্ক :
বিশ্বের জনপ্রিয় বাইকগুলোর মধ্যে রয়্যাল এনফিল্ড বাইক সবার মনে জায়গা করে নিয়েছে । তারই ধারাবাহিকতায় সাধারণ বাইকপ্রেমীদের নতুন চাওয়া পূরণে বাজারে আনছে শক্তিশালী ৪৫০ সিসির ইঞ্জিনের নতুন মডেল এর রয়্যাল এনফিল্ড গেরিলা বাইক। সাধারণ বাইকপ্রেমীরা তো বটেই তারকাদের গ্যারেজে শোভা পাচ্ছে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় সব মডেলের বাইক। নিজেদের খ্যাতি ধরে রাখতে বাইক সংস্থাটি একটুও ছাড় দেয় না। একের পর এক নতুন মডেলের বাইক যুক্ত করছে এই সংস্থা।
বোঝাই যাচ্ছে এই বাইকের ইঞ্জিন অনেক শক্তিশালী হতে চলেছে। এই বাইকের ইঞ্জিন ৪৫২ সিসির লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন হতে চলেছে ।
হিমালয়ান ৪৫০ মডেলের ইঞ্জিনের মতই সমগোত্রীয় হবে এই মডেলের ইঞ্জিন। রয়্যাল এনফিল্ড গেরিলা বাইকের ইঞ্জিনে ৪০ বিএইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হবে। একইসঙ্গে এতে থাকবে ৬ স্পিডের গিয়ারবক্স।
এই বাইকের ডিজাইন বাইকারদের নজর কাড়বেই। এই বাইকে একতা এলইডি হেডলাইট দেওয়া থাকবে, তবে এর ফুয়েল ট্যাঙ্ক পুরো হিমালয়ান ৪৫০-র মতই হবে। রয়্যাল এনফিল্ড গেরিলার আকর্ষণ থাকবে এর ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০ এর দৈর্ঘ্য ২,১৩৪ মিমি, প্রস্থ ৮৩৪ মিমি, উচ্চতা ১,১১৫ মিমি এবং একটি ১,৪৯১ প্যাক হবে।
এই সংস্থার অন্যান্য বাইকের মতো এতেও থাকবে অসংখ্য ফিচার। বাইকে পাবেন টাচস্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর ইত্যাদি।
খুব শিগগির ভারতের বাজারে আসবে বাইকটি। এছাড়া বছরের শেষ ছয়মাসে আরও কয়েকটি বাইক আনবে সংস্থা, তেমনটাই শোনা যাচ্ছে।