বিসিএস পরীক্ষায় কখনোই অংশগ্রহণ করেননি: তাহসান
অতিথি নিউজ ডেস্ক :
সম্প্রতি এক বিষয় নিয়ে সোস্যাল মিডিয়াতে তোলপার হয়েছে বলে জানা যায়, সেখানে বিসিএস পরীক্ষা নিয়ে গায়ক এবং অভিনেতা তাহসান কে প্রশ্ন করা হলে সে কখনোই বিসিএস পরিক্ষা দেনননি বলে দাবি করেন। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্নই আসে না।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেশজুড়ে চলছে তুমুল সমালোচনা। এরই মধ্যে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎই যুক্ত করা হয় সংগীত-অভিনয়শিল্পী তাহসান খানের নাম।
তাহসানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার এরকম ক্ষমতার অপব্যবহারে বিসিএসে তাহসান কে প্রথম করা হয়েছিল এমন দাবিও করা হয়।
গত দুই দিন ধরে তাই এই শিল্পী ও অভিনেতা কে নিয়ে ফেসবুকে অনেক সমালোচনার করা হচ্ছে। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন এই তারকা। তিনি বলেন এই বিষয়টি একদমই ভুয়া। আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। ’
নিজের মায়ের নাম জড়ানোতে এই তারকা বলেন, ‘এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন। ’