শাহরুখের দেখা পেয়ে মুগ্ধ হয়েছেন জন-সিনা

বিনোদন ডেস্ক :

কিং খান, বলিউড বাদশা শাহরুখ খানের অনুরাগী-অনুসারী শুধু ভারতীয় উপমহাদেশে নয়, পুরো-বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। এ তালিকায় দীর্ঘদিন আগে থেকেই নিজের নাম লিখিয়েছেন হলিউড তারকা জন সিনা। এই অভিনেতার মনে এতদিন ধরে একটি সুপ্ত বাসনা ছিল একদিন যদি কিং খানের সাথে সাক্ষাৎ পেতাম। জন সিনার সেই ইচ্ছে এবার পুরোপুরি পূরণ হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রোগ্রামে এসে। এ অনুষ্ঠানে শাহরুখ খানের দেখা পেয়ে উচ্ছ্বসিত হলিউডের এ অভিনেতা। বলিউড বাদশার সঙ্গে জন সিনার তার ছবি শেয়ার করে লিখলেন মনের কথা, ব্যক্ত করলেন অপার মুগ্ধতার ভাষা। ভারতীয় পোশাকে সেজেছিলেন জন সিনা। শাহরুখের সঙ্গে ছবি শেয়ার করে হলিউডের এ তারকা লেখেন, ‘স্বপ্নের মতো করে ২৪ ঘণ্টা কাটল আমার। এ আন্তরিকতা ভালোবাসা আর আতিথেয়তার জন্য আম্বানি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সারাজীবন মনে রাখার মতো মুহূর্ত তৈরি হলো, কত বন্ধু হলো, কত মানুষের সঙ্গে দেখা হলো। দেখা হলো শাহরুখ খানের সঙ্গে। অতঃপর তাকে জানাতে পারলাম, আমার জীবনে তিনি কতটা ইতিবাচক প্রভাব বিস্তার করেছেন।’