চট্রগ্রামে অতিথি ডট কম এর ডায়মন্ড এজেন্ট কনফারেন্স ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম ।।

১২ জুলাই (শুক্রবার) বন্দর নগরী চট্রগ্রাম এর আগ্রাবাদে হোটেল সেন্টমার্টিন এর সেমিনার হলে অতিথি লিমিটেড এ ডায়মন্ড এজেন্ট কনফারেন্স ও উদ্যোক্তা সম্মেলন এবং সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে চট্রগ্রাম সিটি কর্পোরেশন এর  মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্যানেল মেয়র মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। অতিথি লিমিটেড এর সিনিয়র জিএম (সেলস্ এন্ড ইনচার্জ চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়) লায়ন মোঃ মঞ্জুর মোরশেদ এর সভাপতিত্বে ও অতিথি লিমিটেড এর ডিজিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন মোঃ ইমরান হোসেন আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন নুরনবী মৃধা। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন নুরনবী মৃধা, শেয়ার হোল্ডার লায়ন আফিয়া কনক, সিনিয়র জিএম লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহাগ, লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ গুহ, লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া,  লায়ন মোঃ তাজুল ইসলাম সহ অতিথি লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দের একাংশ