নতুন রূপে চট্রগ্রামে যাত্রা শুরু করলো “অতিথি ডট কম”
নিজস্ব প্রতিবেদক :
অতিথি ডটকম (Otithee.com) বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম। এই প্রতিষ্ঠানটি এ্যাপস এর মাধ্যমে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার উদ্যোগ নিয়েছে।
এছাড়াও অতিথি ডটকম দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সেবার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় অতিথি গ্রুপ এর চট্টগ্রামের বিভাগীয় কার্যক্রম পরিচালনার জন্য শনিবার (১৩ জুলাই) বিকাল ৩ টায় নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর কনফারেন্স হলে বিভাগীয় নতুন অফিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানশেষে একই ভবনের ৬ষ্ঠ তলায় ফিতা কেটে অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়ন।
অতিথি লিমিটেড এর ডিজিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসেন আকাশ এর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেড এর সিনিয়র জিএম (সেলস) লায়ন মঞ্জুর মোর্শেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।