চট্রগ্রাম বিভাগীয় নতুন অফিসে ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
অতিথি নিউজ ডেস্ক :
১২ জুলাই (শুক্রবার) বন্দর নগরী চট্রগ্রাম এর আগ্রাবাদে হোটেল সেন্টমার্টিন এর সেমিনার হলে অতিথি লিমিটেড এর আয়োজনে ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
চট্রগ্রাম অতিথি লিমিটেড বিভাগীয় অফিস কর্তৃক আয়োজিত এই ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রামে মোট ১৫০ জন ইউজার উপস্থিতি ছিলেন। যেখানে ট্রেইনার হিসাবে ট্রেনিং পরিচালনা করেন অতিথি লিমিটেডের সম্মানিত সিনিয়র জিএম ট্রেনিং লায়ন ইঞ্জিঃ বিশ্বজিত গুহ।
এ সময় আরো উপস্থিত থাকেন অতিথি লিমিটেডের অন্যান্য কর্মকর্তা-বৃন্দ। অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।