কানাডায় একসঙ্গে জায়েদ খান-নুসরাত ফারিয়া

অতিথি নিউজ ডেস্ক :

সম্প্রতি জানা যায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে একটি স্টেজ শোতে বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। স্টেজ শো বিরতিতে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে দেখা যায় এই দুই সেলিব্রেটিকে। সোশ্যাল মিডিয়ায় তাদের সেসব সময় কাটানোর ছবিও প্রকাশ করেন। এবার এই দুজনকে দেখা গেল কানাডায়। সেখানে দুজনেই পারফর্ম করতে গেছেন বলে জানা যায় । জায়েদ খান নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সেই পোস্ট নুসরাত ফারিয়ার সঙ্গে একফ্রেমে দেখা গেছে তাদের। আরেকটি ছবিতে তাদের সঙ্গে দেখা যায় জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমিকে। ছবিতে তিনজনকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে৷ জায়েদ খানের সঙ্গে এর আগেও নুসরাত ফারিয়াকে দেখা গেছে ৷ তারপর এ দু'জনের প্রেমের গুঞ্জন ছড়ায়। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, নুসরাত ফারিয়া আমার সহকর্মী। এসব কিছু মানুষ নানা কারণেই ছড়ায়। মানুষকে ছোট করতে পারলে তাদের ভালো লাগে। ফলে এই চেষ্টা তারা করেই যায়। এসব নিয়ে মাথা ঘামানো যাবে না। এর আগেও জায়েদ খান নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন।