বাজারে নতুন সিএনজি গাড়ি আনলো হুন্দাই সংস্থা

 তথ্যপ্রযুক্তি ডেস্ক :

জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থাগুলো প্রতিনিয়তই নতুন নতুন গাড়ি নামাচ্ছে বাজারে। এবার নতুন সিএনজি গাড়ি আনলো হুন্দাই সংস্থা। নতুন গাড়ির নাম হুন্দাই এক্সটার সিএনজি। ২০২৩ সালে যদিও প্রথম এই সিএনজি গাড়ি বাজারে এনেছে হুন্দাই। এবার এই গাড়ির আপডেট ভার্সন আনলো সংস্থা। তবে নতুন নতুন সব ফিচার যুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে এই নতুন সিএনজি গাড়িতে। হুন্দাইয়ের নতুন সিএনজি গাড়িতে থাকবে ডুয়াল সিলিন্ডার টেকনোলজি। হুন্ডাই এক্সটার সিএনজি গাড়িতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এবং দুটি সিএনজি সিলিন্ডার। সঙ্গে ৫ স্পিড গিয়ার। সিঙ্গেল সিলিন্ডারের বদলে গাড়িতে রয়েছে ডুয়াল সিলিন্ডার। ইসিইউ ইউনিটের মাধ্যমে দুই জ্বালানি সিস্টেমে সুইচ করা যায় গাড়ি। দুই সিলিন্ডারে সিএনজি ক্যাপাসিটি ৬০ লিটার। সংস্থার দাবি প্রতি কেজি গ্যাসে এই গাড়ি ২৭ কিলোমিটার মাইলেজ দিতে পারে। গাড়িতে মজুত একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন। টাচস্ক্রিন ইনফোটেমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, দুর্ঘটনার সময় সুরক্ষার জন্য ৬টি এয়ারব্যাগ-সহ একাধিক ফিচার্স উপস্থিত এক্সটারে। আপাতত গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ডুয়াল সিলিন্ডার টেকনোলজি - এস, এসএক্স এবং এসএক্স নাইট এডিশন। বেস মডেলের দাম ভারতীয় বাজারে ৮ লাখ ৫০ হাজার রুপি, মিড স্পেক মডেলের দাম ৯ লাখ ২৩ হাজার রুপি এবং টপ মডেলের দাম ৯ লাখ ৩৮ হাজার রুপি (এক্স শোরুম)।