৮ ঘণ্টার কম ঘুম হলেই বিষণ্নতা ও উদ্বেগ হওয়ার ঝুঁকি

অতিথি নিউজ ডেস্ক :

মার্কিন একটি নতুন গবেষণায় বলছে, সাধারণত মানুষের ঘুম আট ঘণ্টার কম হলেই বিষণ্নতা ও উদ্বেগ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে নেতিবাচক চিন্তা  ঘুরপাক করতে থাকে। মার্কিন গবেষকেরা আরও বলেন, ঘুমের পরিমাণ কম হলে নেতিবাচক চিন্তা বার বার মানুষের মনে দাগ কাটতে থাকে। ফলে বিষণ্নতা ও উদ্বেগ তৈরি হয়। মাথায় যেসব ঘুরপাক করা চিন্তা-ভাবনা ভালো ঘুমের ব্যাঘাত ঘটায়। কিন্তু এই গবেষণার মাধ্যমে  বিষয় টা জানা গেল, ভালো ঘুমের অভাব হলে দৈনন্দিন জীবনে নেতিবাচক চিন্তা আরো প্রখরভাবে বেড়ে যায়।  গবেষকেরা অংশগ্রহণকারীদের মানসিক প্রতিক্রিয়ার দিকে লক্ষ্য রেখে ভিন্ন ভিন্ন ছবি দেখান। তাদের চোখের নড়াচড়ার দিকে পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, যারা কম ঘুমায় এবং দেরিতে ঘুমায়, তাদের চোখ নেতিবাচক ছবিগুলোর দিকে বেশি আকর্ষিত হয়। গবেষণার লেখক মেরিডিথ কোলস বলেন, সাধারণেরা নেতিবাচক তথ্য দেখে অন্য ছবির দিকে সহজেই চলে যায়। কিন্তু কম ঘুমানো ব্যক্তিরা নেতিবাচক ছবি থেকে চোখ সরায় না। গবেষণার ফল থেকে বোঝা যায়, ঘুমে কোন ভাবে বিঘ্ন ঘটলে নেতিবাচক চিন্তার বাইরে মস্তিষ্ক যেতে পারে না। উদাসীনতা ও নেতিবাচক চিন্তা মাথায় ঘুরপাক করতে থাকলে একটা সময় পর বিষণ্নতা ও উদ্বেগের মতো মানসিক রোগ হতে পারে।