কিভাবে তালের পিঠা তৈরি করবেন
লাইফস্টাইল ডেস্ক :
ভাদ্র মাসের ফল দিয়ে তৈরি করে নিতে পারেন মজার মজার নাস্তা। সাধারনত বর্ষাকাল মৌসুমে পাকা তাল পাওয়া যায়।
উপকরণঃ
১। ১টি তাল ভালো করে চেলে রস বের করে নেওয়া ২ কাপ
২। চিনি ১ কাপ
৩। চালের গুঁড়া ১ কাপ
৪। ময়দা ১ কাপ
৫। বেইকিং পাউডার ১ চা-চামচ
৬। তেল ভাজার জন্য ২ কাপ
পদ্ধতি
প্রথমে চালের গুঁড়া, ময়দা ও তেল-সহ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে গোল ডো তৈরি করে অন্তত দুই ঘণ্টা রেখে দিন । এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে তালের গোলা থেকে গোল গোল করে দিয়ে ভেজে নিন। চায়ের সাথে গরম গরম তালের পিঠা পরিবেশন করুন।