স্পোটিফাইয়ে নতুন রেকর্ড গড়লেন অরিজিত সিং

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেইলর সুইফটকে পেছনে ফেললো বলিউডের শীর্ষ কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। কিছুদিন আগে শোনা গিয়েছিল তার অসুস্থতার খবর। বিমর্ষ করেছিল তার নিজের ভক্তদেরকে। এবার তাকে নিয়ে নতুন গুঞ্জন এ চাঙ্গা হয়ে উঠেছেন ভক্তরা । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন, জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পোটিফাইয়ে সবচেয়ে বেশি অনুসারী এখন অরিজিতের। এর আগে এই রেকর্ড ছিল টেইলর সুইফটের। স্পোটিফাইয়ে অরিজিৎ সিংয়ের অনুসারী সংখ্যা ১১ কোটি ৭২ লাখ। টেইলর সুইফটের অনুসারী সংখ্যা ২১ হাজার কম। তবে মাস ভিত্তিক শ্রোতা সংখ্যার নিরিখে এখনো অরিজিতের চেয়ে অনেকটা এগিয়ে আছেন টেইলর সুইফট। টেইলর সুইফট স্পোটিফাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ অনুসৃত শিল্পী। তার অনুসারী সংখ্যা ১১ ৭১ লাখ ৭০ হাজার। সর্বোচ্চ অনুসারীর দিক থেকে তৃতীয় স্থানে আছেন ব্রিটেনের শিল্পী এড শিরান। তার অনুসারী সংখ্যা ১১ কোটি ৫০ লাখ ১০ হাজার। সর্বোচ্চ অনুসারীর তালিকায় পরের ধাপে শিল্পীদের মধ্যে আরও আছেন আরিয়ানা গ্রান্ডে, বিলি এইলিশ প্রমুখ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অরিজিৎকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন টেইলর সুইফট। পরে আবারও সেখানে ফিরেছেন অরিজিৎ সিং। ভারতীয় শিল্পী হিসেবে তিনিই প্রথম স্পোটিফাইয়ে ১০০ মিলিয়ন অনুসারী পেরিয়ে খবরের শিরোনামে আসেন। তিনি ছাড়া সেখানে সর্বোচ্চ অনুসৃত ভারতীয় শিল্পীদের মধ্যে আছেন এ আর রহমান। ৪ কোটি ৯০ লাখ অনুসারী নেয় ‘টপ-২০’তে অবস্থান করছেন তিনি।