বাংলা‌দে‌শি কর্মী‌দের ভিসা দিচ্ছে সৌদি আরব দূতাবাস

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকা: আজ বুধবার (১৪ আগস্ট) বাংলা‌দে‌শি কর্মী‌দের পুনরায়‌ ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন সৌ‌দি আরব দূতাবাস।  পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সৌদি রাষ্ট্রদূত। সাংবাদিকদের সাক্ষাৎ শেষে সৌদি রাষ্ট্রদূত ব‌লেন, আজ‌কে থেকে আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধর‌নের সেবা দেওয়া শুরু ক‌রে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকা‌লে প্রতি‌দিন গ‌ড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হ‌ত। পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে জানতে চাইলে রাষ্ট্রদূত ব‌লেন, বাংলা‌দেশ ও সৌ‌দির ম‌ধ্যে ঐ‌তাহা‌সিক সম্পর্ক র‌য়ে‌ছে। আমরা অর্থ‌নৈ‌তিক ইস্যু, ভিসা ইস্যুসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলা‌দে‌শে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফি‌রে আস‌বে। বাংলা‌দেশ স্থি‌তিশীলতা উপ‌ভোগ কর‌বে। উল্লেখ্য, বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা, ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক, সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম তৌহিদ হোসেন।