ঝটপট নাশতায় সুস্বাদু ডিমের কাটলেট
লাইফস্টাইল ডেস্ক :
আমরা সাধারণত জানি ডিম দিয়ে নানা ধরনের নাশতা তৈরি করা যায়। এবার অতিথি আসলেই সহজেই বানিয়ে নিতে পারবেন ডিম দিয়ে ডিমের কাটলেট রেসিপি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের চায়ের আড্ডায় এই কাটলেট মুহূর্তের মধ্যে জমিয়ে দেবে। তাহলে আর দেরি কেন, জেনে নিন মজাদার এই কাটলেট তৈরির রেসিপি-
ডিমের কাটলেট তৈরির উপকরণ
১. সেদ্ধ ডিম ৪টি
২. খোসা ছাড়ানো আলু সেদ্ধ ২৫০ গ্রাম
৩. শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ
৪. তেল ১ কাপ
৫. পেঁয়াজ কুচি ১টি
৬. লবণ আধা চা চামচ
৭. লবণ পরিমাণমতো
৮. ফেটানো ডিম ১টি
৯. গার্নিশিংয়ের জন্য ও
১০. ধনেপাতা কুচি ১ মুঠো।
কাটলেট তৈরির পদ্ধতি
একটি পাত্রে সেদ্ধ আলু চটকানো, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে রেখে দিন। এবার সেদ্ধ ডিম কুচি করে গ্রেট করে নিন। তারপর সেদ্ধ আলুর সঙ্গে গ্রেট করা ডিম মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে চ্যাপ্টাভাবে কাটলেটের আকৃতি করে নিন। এরপর কাটলেটগুলো হালকা আচে তেলে ভেজে নিন। ভাজা শেষ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।