স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু হবে ১১ সেপ্টেম্বর

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকা:  সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার কারণে এইচএসসি পরিক্ষা কয়েক দফায় স্থগিত করার ফলে  আগামী ১১ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হবে বলে প্রকাশ করেন আন্তঃশিক্ষাবোর্ড । বৃহস্পতিবার  (১৫ আগস্ট) আন্তঃশিক্ষাবোর্ড থেকে এই সূচি প্রকাশ করা হয় । স্থগিত তত্ত্বীয় পরীক্ষারসমূহ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ও ব্যবহারিক পরীক্ষাসমূহ ১৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে । কোটা সংস্কার আন্দোলন সহিংসতার ফলে গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।