বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স
অতিথি নিউজ ডেস্ক :
সারাবিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে তা হলো মাঙ্কিপক্স বা এমপক্স ভাইরাস। সংক্রামক এ রোগ নিয়ে খুবই সতর্ক অবস্থানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।
এই রোগ প্রথমে শনাক্ত হয় আফ্রিকার কঙ্গোতে । এরপর ওই মহাদেশের বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া হয়ে এই রোগ ইউরোপেও চলে যায়। সুইডেনে গিয়ে আবার শনাক্ত হয় । এমনকি জানা গেছে মাঙ্কিপক্স পাওয়া গেছে এশিয়ার দেশ পাকিস্তানেও।
সংক্রমণের মাত্রা ক্রমাগত বাড়তে থাকায় ডব্লিউএইচও ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। ২০২২ সালের পর মাঙ্কিপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো এই সতর্কতা জারি করল ডব্লিউএইচও।
মাঙ্কিপক্স নাম শুনে বানরের কথা মনে হলেও ভাইরাসটি আসলে বানরের পাশাপাশি সংক্রমিত হয় ইঁদুর, বন্য কুকুর, কাঠবিড়ালি ও খরগোশের শরীর থেকেও। সর্বপ্রথম এটি একটি বানরের শরীরে শনাক্ত হয় বলে এমন নামকরণ। মধ্য ও পশ্চিম আফ্রিকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। ত্বকের ফোসকা সম্পূর্ণরূপে ভালো না হওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। অনেক ক্ষেত্রে লক্ষণ দেখা দেওয়ার এক থেকে চার দিন আগে থেকেই অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারে।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এটির প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত ৪৫০ জন মারা গেছেন।
মাঙ্কিপক্স এখন মধ্য ও পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এ রোগের একটি নতুন ধরন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, সেই বিষয়ে এবং এর উচ্চ মৃত্যুহার নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।