চাকরি স্থায়ীকরণের দাবীতে শাহবাগে স্বাস্থ্যকর্মীদের ভিড়

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকা: রাজধানীর শাহবাগে চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি)। তারা জানিয়েছেন, গত ১৩ বছর ধরে তারা একই বেতনে চাকরি করছেন। বিগত সরকারের সময়ে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে আন্দোলন চালিয়ে যাবেন তারা। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেনএই স্বাস্থ্যকর্মীরা। তারা জানান, সিএইচসিপি বা এই স্বাস্থ্যকর্মীরা ২০১১ সাল থেকে চাকরি করছেন। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট পাননি, কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত এই কর্মীরা দীর্ঘ বছর চাকরি করলেও রাজস্ব বা স্থায়ীকরণ করা হয়নি। তাদের দাবিতে জানান, গত ১৩ বছর ধরে আমরা একই বেতনে চাকরি করে যাচ্ছি, আমাদের এই ১৩ বছরের মধ্যে একবারও ইনক্রিমেন্ট হয়নি। বিগত সরকারের সময় চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সারা দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। আর কর্মরত সমপরিমাণ সিএইচসিপি। যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবহেলিত মানুষজনকে স্বাস্থ্য সেবা দেন।