রাজধানীর ধানমন্ডি এলাকায়  বহুতল ভবনে আগুন

অতিথি নিউজ ডেস্ক :

ঢাকা : ২১ আগস্ট ২০২৪ (বুধবার) রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বুধবার বেলা ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া)  মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান। তিনি জানান, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পাওয়ার পরপরই ধানমন্ডি, পলাশী ও সদর দফতর থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ধানমন্ডি এলাকার ৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসার ১২ তলা ভবনের ৮ তলায় আগুন লেগেছে। ভবনের ভিতরে আটকে পড়ে থাকা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করা হয় বলে জানান তিনি। এখন পর্যন্ত কোন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।