পুষ্টিগুণে সমৃদ্ধ জাম্বুরা ফল

লাইফস্টাইল ডেস্ক :

আপনি যদি প্রতিদিন বিশেষজ্ঞের মতামত  নিয়ে ডায়েট করতে চান। তবে সব খাবারেই নির্দিষ্ট পরিমাণ পুষ্টিগুন থাকে । কোনো খাবারই পরিমাণে বেশি খাওয়া যাবে না। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু জাম্বুরার বেলায়।  কারণ জাম্বুরার গুণ যে এত, এটা আমরা অনেকেই জানি না। জেনে নিন জাম্বুরাতে কি কি ধরনের পুষ্টিগুন রয়েছে : •        জাম্বুরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে •        ঠাণ্ডা, সর্দি-জ্বরে জাম্বুরা খেলে দ্রুত ভালো হবেন •        এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে বলে হজম ভালো হয় •        রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং দুশ্চিন্তা দূর করে •        ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস •        শ্বেত রক্ত কণিকা বাড়ায় এবং ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে •        কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার সমস্যা কমাতে সাহায্য করে •        ওজন কমাতেও সাহায্য করে •        হাড় মজবুত রাখে ও পেশিকে শক্তিশালী করে তোলে •        ত্বকে বলিরেখা হতে দেয় না, বয়সের ছাপ প্রতিরোধ করে •        তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এই অবহেলিত দেশি ফলটির গুণের শেষ নেই। এখন থেকে আর অবহেলা নয়। আপনার টেবিলে নিয়মিত ফলের তালিকায় রাখুন জাম্বুরা।