ইউক্রেন আর রাশিয়ার মধ্যে ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন এর উপর ব্যাপক হামলা চালিয়েছে । এই হামলায় ছয়জনের প্রাণ গেছে। বিবিসি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।  এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শতাধিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় একশত ড্রোন ছোড়া হয়েছে। রাশিয়া দাবি করেছে, তারা জ্বালানি অবকাঠামোতে হামলায় হাই প্রিসিশন (প্রায় নির্ভুল) অস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের অনেক শহরে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের খবর পাওয়া গেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশের তিন সপ্তাহ পরে হামলার এ ঢেউ এলো।  এছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।  টেলিগ্রামে এক পোস্টে শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, রাজধানীর দিকে ধেয়ে আসছে। বেসামরিকদের তিনি আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।  ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, শীতের আগে বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করার জন্য এসব হামলা একটি সমন্বিত প্রচেষ্টা। জেলেনস্কি সোমবার বলেন, দেশের জ্বালানি খাত অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।