নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে, যা বললেন দীপ্তি চৌধুরী

বিনোদন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী । তিনি বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এ নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন। জুলাই মাসের আলোচিত টক শো ‘টু দ্য পয়েন্ট’র একটি পর্ব উপস্থাপনা করে সারাদেশে ব্যাপকভাবে পরিচিতি পায় তিনি। ওই একটি পর্বের জন্য হয়ে উঠেন ‘টক অব দ্য কান্ট্রি’! সাম্প্রতিক সময়ে এই  উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বাংলা সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দেয় জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চেয়েছিলেন সবার প্রিয় মুখ দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে। তিনি জানিয়েছিলেন, সমাজের বাস্তববতা ও বাস্তবগল্প নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। গল্প-স্ক্রিপ্ট লিখছেন, সেটির জন্যই নতুন একজন মুখ খুঁজছেন। এই কারণেই দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চান। পরিচিতজনের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাবও দেন তিনি। তবে বিনয়ের সঙ্গে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। গণমাধ্যমকে দীপ্তি বলেন, উপস্থাপনা আমার পেশা। এই কাজটি আমি সঠিকভাবে করার চেষ্টা করছি। আর উপস্থাপনার কারণে মানুষ আমাকে চিনেছে এবং পছন্দ করেছেন। পাশাপাশি আমি কিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এর আগে আমার কিছু করার ইচ্ছে নেই। তাই আমি অভিনয়ে যুক্ত হতে চাই না। এমনকি আগামীতে সিনেমা করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান দীপ্তি।