মাত্র ২ মিনিটে ১৯৫ দেশ-রাজধানীর নাম বলতে পারে শিশু ছাত্রী সামিহা
অতিথি নিউজ ডেস্ক :
নীলফামারী: অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র এক মিনিটে ১৯৫ দেশ ও রাজধানীর নাম এবং ৪০ সেকেন্ডে বাংলাদেশের বিভাগসহ সব জেলার নাম মুখস্থ বলতে পারে শিশু জেবা মুতাহারা সামিহা। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে জেবা মুতাহারা সামিহা (৯)।
অসাধারণ প্রতিভা এই শিশু ছাত্রী এক মিনিটে পৃথিবীর ১৯৫ দেশের নাম ও রাজধানী এবং ৪০ সেকেন্ডে বাংলাদেশের আট বিভাগ ও ৬৪ জেলার সব নাম মুখস্ত বলতে পারে । মাত্র ৪ থেকে ৫ দিনে মুখস্ত করে ফেলেন ১৯৫ দেশ ও রাজধানীর নাম এবং বাংলাদেশের বিভাগ ও সব জেলার নাম ।
জেবা মুতাহারা সামিহা শ্রেণি ক্যাপ্টেন, তার রোল নম্বর-৩। জানে নাচ, গান, কবিতা, আবৃতি এবং ফুটবল খেলতে পারে। দিন আনে দিন খায় দরিদ্র পরিবারের সামিহা ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে চায়। পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর মুন্সিপাড়া গ্রামে বাড়ি হলেও ঋণের জালে পড়ে বসতভিটা বিক্রি করে এখন ভবানীপুরে ভাড়া বাসায় থাকেন। বাবা জাকারিয়া সরকার পেশায় একজন গৃহশিক্ষক। ২০ বছর ধরে এ পেশায় জড়িয়ে আছেন।
মেয়ের এই মেধায় মুগ্ধ দেখে জেবার মা বলেন, আমার মেয়ে যা পারে তা আর কেউ পারে না। মেয়েটা অনেক কিছু জানে।
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী বলেন, সে অত্যন্ত মেধাবী। সামিহা সুন্দর এবং সাবলীল কণ্ঠে এসব দেশের নাম ও বিভাগ জেলার নাম বলতে পারে। সবার আগে ক্লাসে আসে, সামিহা শ্রেণি ক্যাপ্টেন, তার রোল নম্বর-৩। মুখস্ত বলতে পারেন পৃথিবীর ১৯৫ দেশের নাম ও বাংলাদেশের ৮ বিভাগ ও ৬৪ জেলার সব নাম।