জাপানে শক্তিশালী টাইফুন “শানশান” এর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক :

বর্তমান সময়ে জাপানে আঘাত হানা টাইফুন এর মধ্যে শক্তিশালী ঘর্ণিঝড় হচ্ছে শানশান। জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস নিয়ে শক্তিশালী টাইফুন শানশান ধেয়ে আসছে বলে জানা যায় । বুধবার (২৮ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ টাইফুনটির ব্যাপারে সতর্কতা জারি করেছেন।  টাইফন সতর্কতায় টয়োটামোটর কোম্পানি তাদের কারখানার সকল কার্যক্রম বন্ধ রেখেছে। শক্তিশালী টাইফুন সতর্কবার্তায় আগাম পরিস্থিতি মোকাবেলা রক্ষার্থে দেশের এয়ারলাইনস ও রেল অপারেটরা কিছু সেবা আগামী কয়েক দিনের জন্য বাতিল করেছে। জাপানের আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝোড়ো বাতাস, উচ্চ ঢেউ ও জোয়ারের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। শানশান আগামী কয়েক দিনের মধ্যে জাপানের দক্ষিণ-পশ্চিম কিউশু দ্বীপে আঘাত হানবে ও সপ্তাহের শেষের দিকে রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ কিউশুর কাগোশিমা প্রিফেকচার ও সেন্ট্রাল আইচি এবং শিজুওকা প্রিফেকচারের আট লাখের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে জাপানে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে শানশান অন্যতম। গত সপ্তাহে দেশটিতে আঘাত হেনেছিল আমপিল।