হাঁটার উপকারিতা জেনে নিন

অতিথি নিউজ ডেস্ক :

আপনি যদি সত্যিই ফিটনেস ধরে রাখতে চান সেক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে নিয়মিত হাঁটা। কারণ হাটা স্বাস্থের  জন্য ভালো। ব্যায়াম ভালো রাখে, হৃদরোগ-কোলেস্টেরল, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, পেশি মজবুত করে। এসব উপকারিতা পাওয়া যায় একেবারে বিনামূল্যে। আপনি যদি নিজেকে ফিট রাখতে চান নিয়মিত হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন, তবে এই টিপসগুলো মনে রাখুন। শুরুতেই মাইলের পর মাইল হাঁটার আশা করবেন না। প্রথমত নিজের সাধারণ হাঁটার যে গতি সেটা অতিক্রম করুন। তবে ধীরে, যেমন স্বাভাবিকভাবে যদি এক কিলোমিটার হাঁটতে আপনার ১৫ মিনিট সময় লাগে, তবে এখন থেকে চেষ্টা করুন ১২ মিনিটে সেই পথটুকু অতিক্রম করতে। এভাবেই ধীরে ধীরে সময়ের কমিয়ে পথের দূরত্ব বাড়ান।  হাটার জন্য স্টাইলের জুতা নয় আরামদায়ক জুতা পরুন, এটি হাঁটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত হাঁটতে হলে পায়ের জন্য সঠিক মাপের নিচু জুতা নির্বাচন করুন। দোকানে গিয়ে মোজা ও জুতা পরে কয়েক মিনিট হেঁটে তারপর কিনুন।  ট্রাক করুন বর্তমানে ফিটনেস ট্রাকার বেশ জনপ্রিয়। হাঁটার সময় ট্রাকার অন রাখুন। এতে কত পা ফেলছেন, কতটুকু পথ অতিক্রম করছেন, এতে করে কত ক্যালরি পুড়ছে সবই দেখা যায়। এটি আপনার রুট পরিকল্পনা এবং আপনার ব্যায়ামের রুটিন ঠিক করতে সাহায্য করবে। পর্যাপ্ত বিশ্রাম অফিসে কাজ করলে সাপ্তাহিক ছুটি থাকে। তেমনি নিয়মিত হেঁটে শরীরেরও পরিশ্রম হয়। তাই নিজেকেও একটি দিন ছুটি দিন। সাপ্তাহিক এই বিরতিতে বিশ্রাম নিন, এতে শরীর আরও ভালো কার্যক্ষম হয়।