প্রতি লিটারে ডিজেল-কেরোসিন-পেট্রোল-অকটেনের দাম কমে গেল
অতিথি নিউজ ডেস্ক :
ঢাকা: আবারও জ্বা্লানী তেলের দাম কমে গেল । জানা গেছে ডিজেল ও কেরোসিনের দামে এখন লিটারে এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম এখন লিটারে ছয় টাকা করে কমানো হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।
জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়ে এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬ দশমিক ৭৫ টাকা/লিটার হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা/লিটার, কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা/লিটার ও পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা/লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা/লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা/লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা/লিটারে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।
এ পর্যায়ের সমন্বয়কৃত এ মূল্য ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন।
বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে। আজ মধ্যরাত (রাত ১২টার পর) থেকে এ দাম কার্যকর হবে।
এর আগে ৩০ জুন জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল ।