গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

অতিথি নিউজ ডেস্ক :

গোপালগঞ্জ: গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায়  বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ  ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আহতদের সাথে সাথে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা আরও  বাড়তে পারে বলে আশংকা করা যাচ্ছে।