বাংলাদেশ - আফগানিস্তানের ওয়ানডে সিরিজ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের সূচি প্রকাশ  করেছেন । বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেও সিরিজের বিষয়ে কথা বলেছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। অবশেষে আজ ২৯/০৯/২৪ইং (রোববার) আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যকার সিরিজের সূচি প্রকাশিত হয়েছে । তিন ম্যাচের সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।