বাংলাদেশে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর
অতিথি নিউজ ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। এর আগেই প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে । তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিপিএল শুরুর দিন তারিখ ঠিক করা হয়নি। অবশেষে চূড়ান্ত গেল বিপিএল শুরুর দিনক্ষণ।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। আর ৭ ফেব্রুয়ারি ফাইনালের দিন চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজি সহ মোট ৭ দল এবারের বিপিএলে অংশ নেবে।