ফের শৈত্যপ্রবাহ পূর্বাভাস, তাপমাত্রা কমবে
অতিথি নিউজ ডেস্ক:
ঢাকা: ফের শৈত্যপ্রবাহের আভাস। এদিকে আবহাওয়া অফিস থেকে জানা যায় সারা-দেশের তাপমাত্রা দুই ডিগ্রি কমে গিয়েছে । সেখানে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়বে বলে জানিয়েছেন এই অধিদপ্তর ।
রোববার (১৯ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভোররাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সেখানে জানা যায়, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস ।
তিনি জানিয়েছেন, পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।