যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ওয়াশিংটন পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়  (২০ জানুয়ারি) দুপুরে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে শপথ নেবেন এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি , ব্যবসায়ী এবং সেলিব্রেটিদের মধ্যে যারা ট্রাম্পের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানিয়েছেন তাঁরা। অনুষ্ঠানে  আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিশ্বনেতা। এর মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে উল্লেখ্যযোগ্য। এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছেন তিনি শপথ গ্রহণের পর প্রথমদিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করবেন তিনি। যদিও ঠিক কতগুলো আদেশে সই করবেন, তা এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমানবাহিনীর একটি বিমানে করে ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে অবস্থিত রিপাবলিকান ঘাঁটিতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা এবং তাঁর স্বামী জ্যারেড কুশনার। সেখান থেকে ট্রাম্প তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ভার্জিনিয়ায় তাঁর গলফ ক্লাবে যান। শপথ শেষ করার পর নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।