বিশ্বের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ডুকাটি এ বছর ১৪ টি বাইক  আনছে বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বিশ্বের জনপ্রিয় দুর্ধর্ষ মোটরসাইকেল ব্র্যান্ড এর মধ্যে ডুকাটি অন্যতম। ডুকাটি ইতালির জনপ্রিয় ও ব্যয়বহুল মোটরসাইকেল ব্র্যান্ড যা ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় । পরবর্তীকালে ২০১২ সালে ভক্সওয়াগেন গ্রুপের একটি অংশ হিসেবে যুক্ত হয়। প্রতিবছর গ্রাহকদের জন্য একের পর এক নতুন চমক নিয়ে আসছে এই সংস্থাটি। এ বছর ১৪টি নতুন বাইক আনার পরিকল্পনা করছে সংস্থাটি, এমনটিই জানা গেছে। প্রতি মাসেই একটি করে নতুন ডুকাটি বাইক আসবে বলেই ধারণা করা হচ্ছে। ডেজার্ট এক্স ডিসকভারি এবং ডুকাটির সুপারস্পোর্ট বাইক প্যানিগেল ভি৪ ২০২৫-এর প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে পারে জানা যাচ্ছে। পরবর্তী তিন মাসের মধ্যে বাজারে আসবে প্যানিগেল ভি২ ফাইনাল এডিশন এবং স্ক্র্যাম্বলার ডার্ক। অর্থাৎ এই বছরের প্রথম ৬ মাসের মধ্যেই বাজারে আসবে ৪টি বাইক। জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ৫টি বাইক লঞ্চ হবে বাজারে। এর মধ্যে রয়েছে ৮৯০ সিসির মাল্টিস্ট্র্যাডা ভি২, স্ক্র্যাম্বলার র্যাজোমা। এর সঙ্গে লঞ্চ হবে স্ট্রিটফাইটার ভি৪, স্ট্রিটফাইটার ভি২ এবং প্যানিগেল ভি২। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই ডুকাটি আরও একটি বাইক আনতে পারে।