বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বল হাতে রেখেই জয়ের রেকর্ড গড়লেন ফরচুন বরিশাল
বিশেষ সংবাদদাতা
বিপিএল এ ঢাকা ক্যাপিটালস ৭৩ রানেই অলআউট হওয়ায় পর পরই গঞ্জন শুরু হয়, ব্যাট হাতে কত দ্রুত জয় তুলে নিতে পারেন ফরচুন বরিশাল সেটিই দেখার অপেক্ষায় ছিল দর্শকরা। তবে, কেউ ভাবেনি এতো সহজেই তামিম ইকবালের দল মাত্র ৬.৩ ওভারেই জয় তুলে নেবে। যা বিপিএলে অন্যতম রেকর্ড।
বিপিএলের ইতিহাসে এত বেশি বল হাতে রেখে জিততে পারেনি কোনো দল। সে ক্ষেত্রে জয়ের নতুন এই রেকর্ড গড়লো ফরচুন বরিশাল।
আজ বুধবার রাতে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৯ উইকেটের জয়ের পথে ৮১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় তামিমের ইকবালের দল। ডেভিড মালান ১৬ বলে ৩৭ এবং তামিম ইকবাল ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
বিপিএলে এর আগের রেকর্ডটি ছিল ঢাকা ডায়নামাইটসের। ২০১৭ সালে সিলেট সিক্সার্সের বিপক্ষে তারা জয় তুলে নিয়েছিলো ৭৩ বল হাতে রেখেই।