আবারও শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট ভক্তদের অপেক্ষার পালা শেষ ।  আজ বুধবার পাকিস্তানের আয়োজনে দীর্ঘ ৮ বছর পর মাঠে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। জানা গেল ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতেছে চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আগে ব্যাটিং করবে নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইলিয়াম ও'রর্কে। পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।