ব্যাপক কর্মসংস্থানের দ্বার খুলে দিচ্ছে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল ।।
দেশে বেকারত্বের হার কমানো বা নতুন কর্মসংস্থান তৈরীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অতিথি ডট কম বলে উল্লেখ করেছেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (এমজেএফ)। ২৪ ফেব্রুয়ারী (সোমবার) বরিশাল শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ‘গো ক্রিয়েটিভ এন্ট্রাপ্রিনিউর’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিষয়ের উপর ট্রেনিং পরিচালনাকালে তিনি এ কথা বলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত ওই আয়োজনে তিনি বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার সাথে চাকুরীর সুযোগ তৈরী সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বহু মেধাবীরা বেকারের তালিকায় যুক্ত হচ্ছে। যা পরিবার, সমাজ ও দেশের জন্য বোঝা। শিক্ষিত ও মেধাবী এই হাতগুলোকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে সম্পদে পরিণত করায় কাজ করে যাচ্ছে অতিথি ডট কম।
প্রায় ছয় শতাধিক উদ্যোক্তার উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, পরিচালক লায়ন নুরনবী মৃধা, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার লায়ন আব্দুল জলিল মন্ডল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাবেক অতিরিক্ত সচিব আলী আহমেদ মাহমুদ। এছাড়াও অতিথি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ইমরান হোসেন আকাশ (ডিজিএম, ডিজিটাল মার্কেটিং-অতিথি লিমিটেড) এর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি সিটি এন্ড রিসোর্ট এর পরিচালক পিডিজি লায়ন্ ইঞ্জিঃ মোঃ ওয়াহিদুর রহমান আজাদ পিএমজেএফ।