জামালপুরে অতিথি উদ্যোক্তা সম্মেলন :

অতিথি নিউজ ডেস্ক :

সারাদেশে কর্মসংস্থান এর দুয়ার খুলে দিচ্ছে অতিথি ডট কম প্রতিষ্ঠানটি। অতিথি ডট কম সারা-বাংলাদেশের উন্নয়নের জন্য অনবরত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫/০২/২৫ মঙ্গলবার জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়াম এ অতিথি লিমিটেড এর গো ক্রিয়েটিভ এন্ট্রাপ্রিনিউরস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং পরিচালনা করেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (এমজেএফ)। চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব গুলশান অতিথি ও চেয়ারম্যান পজেটিভ হেলথ এডুকেশন লিগ্যান এইড ফাউন্ডেশন (ফিলাপ)।   এই উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর পরিচালক প্রশাসন সাবেক ডিসি ফুড লায়ন ডক্টর সিরাজুল ইসলাম, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন নুরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট এর পরিচালক সাবেক লায়ন্স গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার লায়ন আব্দুল জলিল মন্ডল, শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলী আহমেদ মাহমুদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেড এর জিএম ট্রেনিং ও ক্রিয়েটিভ উদ্যোক্তা লায়ন মোহাম্মদ মাহবুব আলম খান । এসময় কোম্পানীর সিনিয়র জিএম, জিএম, ডিজিএম, এজিএম, ম্যানেজার সহ প্রায় ৫ শতাধিক অতিথি উপস্থিত থাকেন।   সর্বোপুরি অতিথি ডট কম এর জামালপুরের আয়োজিত অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পূর্ণ করা হয়।