অতিথি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অতিথি ওভারসীজ লিঃ উদ্ভোধন

অতিথি নিউজ ডেস্ক :

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার ১০ম তলায় অতিথি ওভারসীজ লিঃ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০৫ মার্চ (বুধবার) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নাজমুল হক, ইন্টারন্যাশনাল ডিরেক্টর, (এন্ডোর্সি)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল এমজেএফ, চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি ও চেয়ারম্যান পজেটিভ হেলথ এডুকেশন লিগ্যাল এইড ফাউন্ডেশন (ফিলাপ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের, নৌবাহিনী প্রধান (অবঃ), খান মজলিস, কেবিনেট সেক্রেটারী (অবঃ), লায়ন সাব্বির মোঃ সায়েম, গভর্নর, ৩১৫বি৩, বাংলাদেশ ও ডিএ তায়েব, অভিনেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের পরিচালক প্রশাসন লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নুরনবী মৃধা, পরিচালক লায়ন আব্দুল জলিল মন্ডল, অতিথি সিটি এন্ড রিসোর্ট এর পরিচালক ও লায়ন ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি সিটি এন্ড রিসোর্ট এর পরিচালক আলী আহমেদ মাহমুদ, অতিরিক্ত সচিব অবঃ ।